জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় কাপ্তাই ওয়াগ্গাছড়া বিজিবি সদর দফতরে ৫০ জন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং ৫০ জনকে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
এছাড়া ওয়াগ্গা শিলছড়ি বাজার মসজিদ ও কেপিএম কয়লার ডিপু জামে মসজিদকে বিশ হাজার পাঁচশ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ উপস্থিত থেকে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। এছাড়া ফ্রি মেডিক্যাল চিকিৎসক হিসেবে ছিলেন ক্যাপ্টেন ডা. মুকিত।
এ সময় বিজিবির অফিসার, জেসিও ও এনসিওসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।